মারা গেলেন গোসাবার তৃণমূল বিধায়ক
দি নিউজ লায়ন; মারা গেলেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। এখন হাসপাতাল থেকে খবরটা জানানো হয়েছে। গত প্রায় এক মাস ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন।শনিবার সন্ধ্যায় তিনি মারা যান বলে জানান হয়েছে।প্রথমে তিনি কোভিডে আক্রান্ত হয়ে বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।
এরপর সুস্থ হয়ে যায় তিনি নেগেটিভ হয়ে।বেশ কিছুদিন আগে অসুস্থ বোধ করলে সেখান থেকে কলকাতা বেলভিউ নাসিং হোমে ভর্তি হয় ফুসফুসে সমস্যা নিয়ে।আজ সন্ধ্যায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।চলে যাওয়ার সময় তিনি রেখে গেলেন স্ত্রী দুই ছেলে চার মেয়ে কে।
২০১১,২০১৬ এবং ২০২১ এ গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রে থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীতে জয়ী হন জয়ন্ত নস্কর।এবারের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে থেকে তিনি জয়ী হয়ে হ্যাটট্রিক করেন।

Post a Comment